ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান সিআইএ'র সন্দেহভাজন ৫ জন তথ্যদাতাকে গ্রেপ্তার করেছে। এদের দেয়া তথ্যের ভিত্তিতেই অ্যাবোটাবাদে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান পরিচালিত হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই যে ৫ জন তথ্যদাতাকে আটক করেছে, তাদের মাঝে একজন রয়েছে যিনি সিআইএ'র হয়ে অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন আস্তানা পর্যবেক্ষণের জন্য কাছেই বাড়ি ভাড়া নিয়েছিলেন।
তবে তথ্যদাতাদের গ্রেপ্তার প্রসঙ্গে আইএসআই কোনো মন্তব্য করেনি।
গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত বাড়িতে অভিযান চালিয়ে আল কায়েদার শীর্ষ নেতা ওবামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওসামা ওই অ্যাবোটাবাদে বিন লাদেনের আত্মগোপন করে থাকা প্রসঙ্গে বলেছিলন, কেউ না কেউ বিন লাদেনকে "নিরাপত্তা দিয়ে সহায়তা" করছে।
তবে পাকিস্তান বরাবরই বিন লাদেনের অবস্থান জানার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।
স
bdnews24