২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দমনাভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে সিরিয়া

সিরিয়া সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান বন্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়া সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান বন্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে। বিবিসি জানায়, সিরিয়ায় দমনাভিযানের নিন্দা জানিয়ে নতুন করে তা বন্ধের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের উচিত রাজনৈতিক সংলাপে বসা। উত্তরণ প্রয়োজন। আসাদ সে প্রক্রিয়ার নেতৃত্ব না দিলে তার সরে দাঁড়ানো উচিত।" যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনারও বলেছেন, "এ সপ্তাহান্তে সিরিয়ায় যা ঘটেছে এবং যা ঘটে চলেছে তা ভয়াবহ। আমরা যথাসম্ভব তীব্র ভাষায় এই বর্বরোচিত কর্মকা-ের নিন্দা জানাই।" সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর জিসর আল সুগোরে অভিযান শেষ করে মঙ্গলবার ওই অঞ্চলেরই দ্বিতীয় শহর মারাত আল নুমানের দিকে দিকে অগ্রসর হচ্ছে। মারাত আল নুমান দামেস্ক-আলিপ্পো মহাসড়কের পার্শ্ববর্তী একটি শহর। শহরটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনবিরোধী ব্যাপক বিক্ষোভের অন্যতম কেন্দ্র। মারাত আল নুমানের দিকে অগ্রসর হওয়ার আগে সেনারা জিসর আল সুগহোর শহরের আশপাশের গ্রাম থেকে শহর ছেড়ে পালিয়ে যাওয়া কয়েকশ' মানুষকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী সোমবার রাতে, সরকারি সেনারা সাঁজোয়া বহর নিয়ে মারাত আল নুমান শহর থেকে চৌদ্দ কিলোমিটার দূরের আহতাম গ্রামে পৌঁছেছে। রোববার সিরীয় সেনাবাহিনী বিদ্রোহী অধ্যুষিত শহর জিসর আল সুগহোর দখল করে নেয়। সেনা অভিযানের আগে শহরটি থেকে কয়েক হাজার বাসিন্দা নিকটবর্তী সীমান্ত পেরিয়ে তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। গত তিন মাস ধরে চলমান সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় বাশার আল আসাদের সরকার বিক্ষুব্ধ জনসাধারণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছে। আর সেনাবাহিনীও ট্যাংকসহ, সাঁজোয়াযান এবং বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেনারা হেলিকপ্টার গানশিপও ব্যবহার করেছে। দেশটির প্রেসিডেন্ট বাশারের ১১ বছরের শাসনামলে চলমান বিক্ষোভই তার বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন। বিক্ষোভ-সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৩শ' সাধারন মানুষ নিহত হয়েছে এবং সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে প্রায় তিনশ' জন। প্রায় ৭ থেকে ১০ হাজার মানুষ নিজ দেশ ছেড়ে পার্শ