২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার তীব্র সমালোচনায় সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীরা

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের নির্বাচনী প্রচারণা বিতর্কের শুরুতেই সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক রেকর্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির মনোনয়ন প্রত্যাশী ৭ রিপাবলিকান প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

যুক্তরাষ্ট্র, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ২০১২ সালের নির্বাচনী প্রচারণা বিতর্কের শুরুতেই সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক রেকর্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির মনোনয়ন প্রত্যাশী ৭ রিপাবলিকান প্রার্থী। ২০১০ সালে ওবামার স্বাস্থ্যখাতে রদবদলেরও কড়া সমালোচনা করেছেন তারা। বিতর্কে রিপাবলিকনরা একে অপরের সমালোচনা না করে ওবামার নীতিমালারই তীব্র সমালোচনা করেন। সম্ভাব্য এই রিপাবলিকান প্রার্থীদের মধ্যে রয়েছেন- ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রমনে, মিনেসোটা প্রতিনিধি মিচেল ব্যাচম্যান, মিনেসোটার সাবেক গভর্নর টিম পৌলেনটি, টেক্সাসের কংগ্রেসম্যান রন পল, সাবেক হাউজ স্পিকার নিউ গিংরিচ, পেনিসেলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্তোরাম এবং সাবেক পিজা রেস্টুরেন্টের ধনাঢ্য ব্যক্তি জর্জিয়ার হারম্যান কেইন। নিউ হ্যাম্পসায়ারে সেন্ট আনসেলম কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোময়নের এ প্রথম বিতর্ক অনুষ্ঠান। প্রেসিডেন্ট অর্থনীতি এবং স্বাস্থ্যখাতে ওবামার নীতিমালার সমালোচনা পাশাপাশি আফগানিস্তান এবং লিবিয়ায় তার নীতি নিয়েও সমালোচনা করেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা। ওবামা আমেরিকাকে ব্যর্থতায় পর্যবসিত করেছেন বলে মন্তব্য করেন রমনে। তিনি বলেন, "প্রেসিডেন্ট ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনগণ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকার সময়টিতে তিনি ব্যর্থ হলেন।" ওদিকে, 'ওবামা মন্দা' কাটাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দরকার বলে মন্তব্য করেন সাবেক হাউজ স্পিকার নিউ গিংরিচ। মিনেসোটার প্রতিনিধি মিচেল ব্যাচম্যান ওবামার সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রতিষ্ঠার চেষ্টায় ব্যর্থতার সমালোচনা করেন। ওবামার নিয়ন্ত্রণ নীতি নিপীড়নমূলক বলে মন্তব্য করেন পেনিসেলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্তোরাম। অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবা নীতির তীব্র সমালোচনার পর সামাজিক ইস্যুতে বিতর্ক শুরু হলে সমকামী বিয়ের বিরুদ্ধে মত দেন বেশির ভাগ সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী। সমকামী বিয়ে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রের সংবিধান সংবিধানের পক্ষ সমর্থন করেন তারা। তবে রন পল বলেন, সরকারের বিবাহ নীতিতে জড়িত হওয়া উচিত নয়। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য সব রিপাবলিকান প্রার্থীর চেয়ে জনমত জরিপে এ পর্যন্ত ওবামাই এগিয়ে আছেন। তবে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার সংগ্রামের কারণে সাম্প্রতিক দিনগুলোতে তার জনসমর্থন নি