২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সরকারী ভবনে বন্দুকধারীদের হামলা, নিহত ৮

ইরাকের মধ্যাঞ্চলীয় শহর বাকুবায় মঙ্গলবার প্রাদেশিক পরিষদের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ইরাক, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের মধ্যাঞ্চলীয় শহর বাকুবায় মঙ্গলবার প্রাদেশিক পরিষদের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে । হামলাকারীরা এখনও প্রাদেশিক পরিষদের কার্যালয়ের ভেতরে অবস্থান করছে জানিয়ে কর্মকর্তারা বলেন, হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনার আগে ভবনের সামনে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ভবনটিতে প্রাদেশিক পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছিল। বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই হামলাকারীরা ভবনের ভেতরে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এর আগে ২৯ মার্চ তিরকিতে সরকারি কার্যালয়ে হুবুহু একই ধরনের জঙ্গি হামলায় ৫৮ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৮ ঘ.