ওয়াশিংটন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হিলারি ক্লিনটন ২০১২ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন। এ ব্যাপারে তার আগ্রহ রয়েছে এবং বিষয়টি নিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাথে কথাও বলেছেন।
ওই আলোচনার সাথে ঘনিষ্ঠভাবেজড়িত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি এবং বারাক ওবামার এক সময়ের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারির এই ইচ্ছার প্রতি প্রেসিডেন্ট ওবামাও সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।
অবশ্য প্রেসিডেন্ট ওবামা কোন সময়ে হিলারিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবেন এ বিষয়টি পরিষ্কার নয়।
আগামী বছরের মাঝামাঝি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক তার মেয়াদ শেষ করবেন।
আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনের কোনো ইচ্ছা হিলারির নেই তা বেশ আগেই জানিয়ে দিয়েছিলেন।
তবে, হিলারি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে চাওয়া সম্পর্কিত সব খবর প্রত্যাখ্যান করেছেন হিলারির মুখপাত্র ফিলিপ রেইনস।
বিশ্ব ব্যাংকের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৮৭। হিলারিকে ওই পদে যেতে হলে একটি নির্বাচনী
প্রক্রিয়ার মধ্যদিয়ে আসতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৩ ঘ.
bdnews24