ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আহমেদাবাদের একটি মহাসড়কে নিয়ন্ত্রণহীন ট্রাকের নিচে পড়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন তীর্থযাত্রী।
বুধবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
দোলকায় অবস্থিত পীর বনার দরগায় যাওয়ার পথে রাত হয়ে গেলে পূণ্যার্থীরা রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে ছিল।
রাতে মহাসড়ক দিয়ে চলাচলকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত পূণ্যার্থীদের ওপর উঠে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
আহতদের সবাইকে আহমেদাবাদের ভিএস হাসপাতালে পাঠানো হয়। সেখানে গুরুতর আহত আরো দুইজন মারা যায়।
দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪১ ঘ.
bdnews24