২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহ অপেক্ষাকৃত বেশি আহত

সৌদি আরবে অবস্থানরত ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ যতটুকু আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিল প্রকৃতপক্ষে তিনি তারচে' বেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 04:27 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সানা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবে অবস্থানরত ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ যতটুকু আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিল প্রকৃতপক্ষে তিনি তারচে' বেশি আহত হয়েছেন। ইয়েমেন সরকারের একজন কর্মকর্তা এ তথ্য জানান। ইয়েমেনের রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদে গত শুক্রবার বিরোধীপক্ষের রকেট হামলায় প্রাণে বেঁচে গেলেও আহত হন প্রেসিডেন্ট সালেহ। এতে ১১ জন রক্ষী নিহত ও বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। ওই ঘটনার পরদিনই পরিবার-পরিজনসহ সৌদি আরবে পাড়ি জমান সালেহ। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীর দুই দফা অস্ত্রোপচার করা হয়। বুক থেকে বোমার স্পি