২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষ অস্বীকার করলেন স্ট্রস-কান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান সোমবার নিউইয়র্কের আদালতে যৌন অপরাধের অভিযোগে দোষ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

নিউইয়র্ক, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান সোমবার নিউইয়র্কের আদালতে যৌন অপরাধের অভিযোগে দোষ অস্বীকার করেছেন। কালো স্যুট পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন কান। শুনানিতে কান তার বিরুদ্ধে আনা অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ জুলাই। কানের বিরুদ্ধে এক হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টাসহ যৌন নিপীড়নের ৩ টি অভিযোগ আছে। এ সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলীকউ/২১০৪ ঘ.