২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে। তালেবানদের দাবি, তাদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

কাবুল, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে। তালেবানদের দাবি, তাদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ন্যাটো-নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) এক মুখপাত্র ব্রিটিশ মেজর টিম জেমস আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। কন্তু তিনি বলেন, "ওই সময় সেখানে কোন শত্র"র তৎপরতা দেখা যায়নি।" আইএসএফ তাৎক্ষণিক এক বিবৃতিতে এ ঘটনায় দুই সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইএসএএফ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে লড়াইরত বিদেশি সেনাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের। তবে অন্যান্য দেশের সেনারাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ঘ.