২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মাতানিতে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মাতানিতে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পেশোয়ারের ২০ কিলোমিটার দক্ষিণের ওই শহরের একটি বাস স্টেশনে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী মাতানি শহরটি আদিবাসী অধ্যুষিত এবং সহিংসতা প্রবণ। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। শুক্রবার রাতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন (ড্রোন) বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার শীর্ষ স্থানীয় কমান্ডার ইলিয়াস কাশ্মিরী নিহত হওয়ার খবর প্রচারের পরদিন এ বোমা হামলা চালানো হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৩৫৩ ঘ.