২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহ সৌদি আরবে

প্রাসাদে বিরোধীদের গোলার আঘাতে আহত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ রোববার সৌদি আরব গেছেন। পরিবারের ৩৫ জন সদস্যও তার সঙ্গী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

রিয়াদ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাসাদে বিরোধীদের গোলার আঘাতে আহত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ রোববার সৌদি আরব গেছেন। পরিবারের ৩৫ জন সদস্যও তার সঙ্গী হয়েছেন। সালেহ দেশে আছেন না বিদেশে গিয়েছেন তা নিয়ে শনিবার ব্যাপক জল্পনা-কল্পনা চলতে থাকে। সৌদি রয়েল কোর্ট বলেছে, চিকিৎসার জন্য রোববার একটি সৌদি বিমানে করে রিয়াদে পৌঁছেছেন সালেহ। এর আগে ওই হামলায় আহত সালেহর প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারসহ মোট ছয়জন কর্মকর্তা চিকিৎসার জন্য সৌদি আরব যান। শুক্রবার রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলায় আহত হন প্রেসিডেন্ট সালেহ। ওই হামলায় সাতজন নিহত এবং প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। এক সৌদি কর্মকর্তা বলেন, মুখ, ঘাড় ও মাথায় আঘাত পেয়েছেন সালেহ। সালেহর সঙ্গে দেশ ত্যাগ করা তার পরিবারের ৩৫ জন সদস্যের মধ্যে তার ছেলে ও ভাগিনা-ভাতিজারা আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। গত চার মাস ধরে ইয়েমেনে সালেহর পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত সপ্তাহে সালেহকে ক্ষমতাচ্যুৎ করতে রাজপথে নামে সশস্ত্র আদিবাসীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের মাঝে শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলা হয়। সৌদি আরব কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনে অভিজাতদের সঙ্গে বিরোধী আদিবাসী গোষ্ঠীগুলোর অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে রিয়াদ। স