২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হামায় বিক্ষোভে গুলি, নিহত ১০

সিরিয়ার হামা শহরে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর দমনাভিযান উপেক্ষা করে রাস্তায় নামলে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

বৈরুত, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার হামা শহরে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর দমনাভিযান উপেক্ষা করে রাস্তায় নামলে এ ঘটনা ঘটে। লাখো মানুষ হামা শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভে সমবেত হলে নিরাপত্তা বাহিনী তাদের ওপর গুলি চালায়। হামায় এতো বড় বিক্ষোভ এর আগে দেখা যায়নি। আহত বহু সংখ্যক মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। সিরিয়ার মানবাধিকার গোষ্ঠী সাওয়াসিয়েহ নিহতের সংখ্যা ১০ উল্লেখ করেছে। তবে সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস এর কর্মকর্তা রমি আব্দুলরহমান হামায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন। হামা ছাড়াও পূর্বাঞ্চলীয় দির আল-জোর এবং দামেস্কর বারজেহ এলাকায়ও বিক্ষোভে গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৫ ঘ.