২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাস্থা ভোটে টিকলেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

টোকিয়ো, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন। ফুকুশিমা পরমাণু সঙ্কট কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি এ ভোটে টিকলেন। ক্ষমতাসীন পার্টিতে তার বিরোধিতাকারীদের সঙ্গে শেষ মুহূর্তের চুক্তিতে কান ওই প্রতিশ্রুতি দেন। নিজদলের এই বিদ্রোহীরা কানকে ক্ষমতা থেকে হটানোর হুমকি দিয়েছিলো। পরমাণু সঙ্কট সামাল দিয়ে কানের পদত্যাগের প্রতিশ্রুতির ফলে তিনি ১১ মার্চের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্গঠন তহবিলের জন্য অতিরিক্ত বাজেট প্রস্তুত করার সুযোগ পাবেন। ১১ মার্চের প্রাণঘাতী ভূমিকম্প ও সুনামি এবং এর ফলে সৃষ্ট ফুকুশিমা পারমাণবিক সংকট সামাল দিতে কানের পদক্ষেপের সমালোচনা করে পার্লামেন্টে অনাস্থা ভোট এনেছিলো বিরোধীদল। কিন্তু শেষ পর্যন্ত এতে ২৯৩-১৫২ ভোটে জিতে যান কান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২১ ঘ.