২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে মুবারকের বিচার শুরু ৩ অগাস্ট

দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যায় ভূমিকার রাখার অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্র্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই ছেলেকে বিচারের মুখোমুখি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যায় ভূমিকার রাখার অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্র্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই ছেলেকে বিচারের মুখোমুখি করা হবে। ৩ অগাস্ট কায়রোর একটি অপরাধ আদালতে তাদের বিচার শুরু হবে বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদসংস্থার বরাত দিয়ে বুধবার আল জাজিরা জানিয়েছে। আদালতের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, মুবারককে দুর্নীতির অভিযোগে আইনের মুখোমুখি করা হবে। এ ছাড়া দেশটিতে ১৮ দিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে সচেতনভাবে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ রয়েছে ওই সাবেক শাসকের বিরুদ্ধে। চলতি বছরের শুরুতে মিশরের হোসনি মুবারক সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়। আন্দোলনে সরকারি বাহিনীর হাতে প্রাণ হারায় ৮ শতাধিক মানুষ। কিন্তু গণবিক্ষোভের মুখে শেষপর্যন্ত ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন মুবারক। এর মধ্যদিয়ে মিশরে মুবারকের ৩০ বছরের শাসন অবসান হয়। ইতোপূর্বে মিশরের আইনমন্ত্রী জানান, আন্দোলনকারীদের হত্যায় মদদ দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে মুবারকের মৃত্যুদ- হতে পারে। জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়ায় গত ১৩ এপ্রিল থেকে মুবারক শার্ম আর শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুই ছেলে আলা ও গামাল রাজধানী কায়রোর তোরাহ কারাগারে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.