২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অন্ততপক্ষে ২৫ জন সদস্য জঙ্গিদের হামলায় নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 05:54 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অন্ততপক্ষে ২৫ জন সদস্য জঙ্গিদের হামলায় নিহত হয়েছে। বুধবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে প্রায় ২শ' জঙ্গি একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় বলে বিবিসি জানায়। এ সময় জঙ্গিদের সাথে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ওই ২৫ সদস্য নিহত হয় বলে বৃহস্পতিবার স্থানীয় সরকারের শীর্ষ কর্মকর্তা গোলাম মোহাম্মদ খান জানান। টেলিফোনে মোহাম্মদ খান বলেন, "ওই গ্রাম (নিরাপত্তা চৌকির অবস্থান স্থল) থেকে ২৫ টি মৃতদেহ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছি আমরা। তবে কোনো জঙ্গির মৃতদেহ চোখে পড়েনি বলে তিনি জানান। এরআগে স্থানীয় পুলিশ কর্মকর্তা মাহমুদ আহমেদ টেলিফোনে রয়টার্সকে জানান, সেনা পোশাকধারী জঙ্গিরা বুধবার সকালে আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে ঢুকে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে পার্শ