২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-আফগান সীমান্তে প্রায় ২শ জঙ্গির হামলা, নিহত ৭

আফগানিস্তান সীমান্ত পেরিয়ে বুধবার প্রায় ২শ জঙ্গি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৭ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ইসলামাবাদ, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান সীমান্ত পেরিয়ে বুধবার প্রায় ২শ জঙ্গি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৭ সদস্য। স্থানীয় পুলিশ কর্মকর্তা মাহমুদ আহমেদ টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, সেনা পোশাকধারী জঙ্গিরা বুধবার সকালে আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে ঢুকে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর পাশ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। তবে জঙ্গিরা পাকিস্তানি না আফগান তা পরিস্কার জানা যায়নি। তারা একটি স্কুল ধ্বংস করা ছাড়াও একটি সেতু বোমা উড়িয়ে দিয়েছে-এমন খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তানের পুলিশ এ হামলায় একজন পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে পাকিস্তানের এক্সপ্রেস ২৪/৭ টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় ৭ পুলিশ নিহত হয়েছে। বিবিসি জানায়, খায়বার পাখতুনখা জেলার উপের দির এলাকায় জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ সীমান্ত অঞ্চলটি জঙ্গিদের অভয়ারণ্য। আল কায়েদাসহ অন্যান্য সহসংগঠন যেমন পাকিস্তানি তালেবানদের ঘাঁটি এ অঞ্চল। পুলিশ জানিয়েছে, ভোর হওয়ার কিছুক্ষণ আগে উপের দিরের শালদালো গ্রামে হামলা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা রহিম গুল বিবিসিকে জানান, গ্রামটিতে এখনো গোলাগুলি চলছে। সেনা ও আধা সামরিক বাহিনী অঞ্চলটিতে প্রবেশ করেছে এবং জঙ্গি আস্তানাগুলোতে হেলিকপ্টার গানশিপ থেকে বোমা বর্ষণ চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০১ ঘ.