২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যা মামলায় মুশাররফকে ফেরারি ঘোষণা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সেদেশের সন্ত্রাসবিরোধী একটি বিশেষ আদালত সোমবার সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে 'ফেরারি আসামী' ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সেদেশের সন্ত্রাসবিরোধী একটি বিশেষ আদালত সোমবার সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে 'ফেরারি আসামী' ঘোষণা করেছে। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। পাকিস্তানের 'দ্য নিউজ' পত্রিকা এ খবর দিয়েছে। ২০০৭ সালে সংঘটিত বেনজির হত্যাকা- তদন্তে সহযোগিতা করতে ব্যর্থতার জন্য মুশাররফকে ফেরারি আসামী ঘোষণা করেন সন্ত্রাসবিরোধী ওই বিশেষ আদালতের বিচারক রানা নিশার আহমেদ। আদালত সোমবার বেনজির হত্যা মামলায় রাওয়ালপি-ির আদিয়ালা জেলে আটক আসামিদের বক্তব্য শুনেছে। মুশাররফ ২০০৯ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে ব্রিটেনে রয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার কৌসুলিরা শুনানির সময় আদালতে বলেছেন, মুশাররফের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যাচ্ছে না। যুক্তরাজ্য সরকার এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সহায়তা করছে না। কারণ, পাকিস্তানের সঙ্গে তাদের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে কৌসুলিরা মুশাররফকে ফেরারি আসামী ঘোষণা করার আবেদন জানান। তাদের এ আবেদনের প্রেক্ষিতে আদালত মুশাররফকে ফেরারি আসামী ঘোষণা করে। ২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপি-িতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় আত্মঘাতী হামলায় বেনজির ভুট্টো নিহত হন। ওই বছরই বেনজির সেচ্ছা নির্বাচন থেকে দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২২১২ঘ.