২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি সেনা ব্যারাকের কাছে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি সেনা ব্যারাকের কাছে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানায়। রোববার দিনের শেষভাগে বাউচি শহরের মামি মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানী আবুজায় চারবছরের পূর্ণ মেয়াদে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে গুডলাক জনাথক শপথ নেওয়ার ঘণ্টাখানেক পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। মামি মার্কেটের কাছেই রয়েছে নাইজেরিয়ার একটি সেনা ব্যারাক। বোমা বিস্ফোরণের পর ওই মার্কেটের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সময় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১টা) বাউচি শহরের জনপ্রিয় মামি মার্কেটে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাউচি পুলিশ কমিশনার আবদুলকাদির ইনদাবাওয়া বলেছেন, "রোববার সন্ধ্যায় অনেক মানুষ খেয়ে- দেয়ে ওই মার্কেটে নিরুদ্বিগ্নভাবে ঘোরাফেরা করছিল।" এমন সময় ওই বিস্ফোরণ ঘটে। অপর একটি ছোট বিস্ফোরণ ঘটেছে আবুজার বাইরে একটি বিয়ারের দোকানে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৫ ঘ.