২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে ফরাসি মন্ত্রীর পদত্যাগ

দুই নারীকে যৌন হয়রানি করার অভিযোগে রোববার পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সরকারের জনপ্রশাসন বিষয়ক জুনিয়র মন্ত্রী জর্জেস ট্রন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

প্যারিস, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুই নারীকে যৌন হয়রানি করার অভিযোগে রোববার পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সরকারের জনপ্রশাসন বিষয়ক জুনিয়র মন্ত্রী জর্জেস ট্রন। যৌন হয়রানির শিকার হওয়া দুই নারী ট্রনের বিরুদ্ধে অভিযোগ করার পর তিনি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জর্জেস ট্রন আজ (রোববার) সরকার থেকে তার পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। অভিযোগকারী দুই নারীর একজন জানান, সম্প্রতি নিউ ইয়র্কে এক হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কান গ্রেপ্তার হওয়ার ঘটনায় অনুপ্রাণিত হয়ে তিনি ট্রনের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ ঘ.