মুম্বাই, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বাইরে প্রথম দেশ হিসেবে শ্রীলঙ্কায় ন্যানো গাড়ি বাজারজাত করেছে নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্স।
শনিবার টাটা মোটর্সের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কায় আরো পাঁচটি নতুন মডেলের গাড়ি বাজারজাত করা হচ্ছে।
২০০৯ সালের এপ্রিলে প্রথম বিক্রি শুরু হয় বিশ্বের সবচেয়ে কমদামী গাড়ি ন্যানো। ভারতের বাজারে এক লাখ ২০ হাজার রুপিতে ছাড়া হয় গাড়িটি।
এ পর্যন্ত মোট এক লাখ ১০ হাজার ন্যানো গাড়ি বিক্রি করেছে টাটা মোটর্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/এএমটি/১৪০৪ ঘ.
bdnews24