ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্তানসম্ভবা ফ্রান্সের ফার্স্টলেডি কার্লা ব্রুনি ও স্বামী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ছবি তোলার সময় যেভাবে নিজেদের উপস্থাপন করেছেন তাতে মনে হচ্ছিল বহু প্রতীক্ষিত সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাচ্ছেন তারা।
বৃহস্পতিবার জি-এইট এর নিরক্ষরতা এবং এইডস এর একটি বিশেষ কর্মসূচির সময় তারা এ দৃশ্যের অবতারণা করেন বলে এনডিটিভি জানায়।
কয়েক সপ্তাহ ধরে ব্রুনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে ফ্রান্সে জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন ৪৩ বছর বয়সী ব্রুনি।
সারকোজির এলিসি প্যালেস থেকেও কোনো ঘোষণা দেওয়া হয়নি।
অথচ এরপরও বিষয়টি দুভিলের জনগণের কাছে লুকোবারও কোনো চেষ্টা করেননি তারা।
যে ফটোগ্রাফার ব্রুনি এবং সারকোজির ছবি তুলেছেন তিনি জি-এইট বৈঠকের আগে থেকেই ব্রুনির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪৩৪ ঘ.
bdnews24