২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার গণবিক্ষোভে ১১০০ মানুষ নিহত হয়েছে

সিরিয়ায় গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত এগারশ' মানুষের মৃত্যু ঘটেছে বলে মঙ্গলবার দাবি করেছে দেশটির মানবাধিকার সংগঠন সাওয়াসিয়াহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

আম্মান, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত এগারশ' মানুষের মৃত্যু ঘটেছে বলে মঙ্গলবার দাবি করেছে দেশটির মানবাধিকার সংগঠন সাওয়াসিয়াহ। এদের অধিকাংশই নিহত হয়েছে দক্ষিণাঞ্চলীয় হাউরান প্লেইন এলাকায়। যেখানে গণবিক্ষোভ শুরু হয়েছিলো ১৮ মার্চে। নিহত ১ হাজার ১শ জনের নামের তালিকাও নিজেদের হাতে থাকার কথা জানিয়েছে সাওয়াসিয়াহ। সংগঠনটি জানায়, রাস্তায় মানুষের বিক্ষোভ বেড়ে যাওয়ায় এবং দক্ষিণের দিক থেকে বিক্ষোভ ক্রমশ দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকায় কঠোর সামরিক দমনাভিযানে এতো মানুষের মৃত্যু হয়েছে। আরো ২০০ মানুষের মৃত্যুর খবর পাওয়ার কথাও জানিয়েছে সাওয়াসিয়াহ। তবে তাদের নাম নেই বলে জানায় সংগঠনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৭ ঘ.