লন্ডন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আইসল্যান্ডের আগ্নেয়গিরির উদগীরণে গত বছর এপ্রিলের মতো এবারো ফের ছাইমেঘ ছড়াচ্ছে ইউরোপের আকাশে। ইতোমধ্যেই ছাইমেঘের আভাস পেয়ে স্কটল্যান্ড-ব্রিটেনে বাতিল করা হয়েছে বহুসংখ্যক ফ্লাইট।
আগামী দিনগুলোতে ছাইমেঘ আরো বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আইসল্যান্ডের গ্রিমসবেন আগ্নেয়গিরি থেকে উদগীরিত ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকায় মঙ্গলবার বেশ কিছু সংখ্যক ফ্লাইট বাতিল করেছে স্কটল্যান্ড।
ব্রিটেনের উত্তরাঞ্চলেও বাতিল হয়েছে প্রায় ২৫০ টি ফ্লাইট।
২০১০ সালে আইসল্যান্ডের ইজাফজাল্লাজকুল আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইমেঘ ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ
bdnews24