২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ১১৬

যুক্তরাষ্ট্রে মিসৌরির জপলিন শহরে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জন। এতে ৪শ' মানুষ আহত হয়েছে বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:10 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

জপলিন (মিসৌরি), মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মিসৌরির জপলিন শহরে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জন। এতে ৪শ' মানুষ আহত হয়েছে বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে। ছোট্ট ওই শহরটির কেন্দ্রীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় বহু মানুষ হতাহত হওয়ার পাশাপাশি একটি হাসপাতালের ছাদ উড়িয়ে নিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝড়ো হাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে জপলিনের টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ। এরআগে মিসৌরিতে রোববার বিকালে বয়ে যাওয়া টর্নেডোতে নিহতের সংখ্যা ৮৯ জন জানানো হলেও তা ১শ' ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিউটন কাউন্টির কর্মকর্তা কোরোনার মার্ক ব্রিজেস। জরুরি উদ্ধারকর্মীরা ঘর-বাড়ির ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধান করার পাশাপাশি মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো লাশ খুঁজে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিসৌরির গভর্নর জে নিক্সন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। চলতি বছর বিরূপ আবহাওয়ার কারণে গত মাসে যুক্তরাষ্ট্রের ৭ টি প্রদেশে টর্নেডোর তা-বে ৩৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়। ২৭ এপ্রিলে কেবল অ্যালাবামায়তেই নিহত হয় ২৩৮ জন। ৫০ হাজার মানুষ অধ্যুষিত শহরটিতে রোববার দুপুরে খাবারের সময় আঘাত হানা এই টর্নেডো ১৯৪৭ সালের পর এককভাবে সবচেয়ে ভয়াবহ টর্নেডো। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের হিসাবে ৯ম ভয়াবহ টর্নেডো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১০০০ ঘ.