ওয়াশিংটন, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক সপ্তাহের ইউরোপ সফরের শুরুতে সোমবার আয়ারল্যান্ডে গেছেন। পরিবারের শেকড় সন্ধানে তিনি এখানে এক ছোট্ট শহরে যাবেন।
ওবামার মায়ের দিকের পূর্বপুরুষের বাস ছিলো আয়ারল্যান্ডের ওই শহরে।
রোববার রাতে ওয়াশিংটনের এন্ড্রুজ বিমান ঘাঁটি থেকে যাত্রা করে প্রথমেই ডাবলিনে পৌঁছলেন ওবামা ও তার স্ত্রী মিশেল। সেখানে সফর শেষে তারা যুক্তরাজ্য, ফ্রান্স এবং পোল্যান্ডে যাবেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের আয়ারল্যান্ড সফরের কয়েকদিন পরই সেখানে গেলেন ওবামা ও মিশেল। এয়ার ফোর্স ওয়ান সামরিক ঘাঁটিতে পৌঁছান তারা।
সফরকালে আইরিশ প্রেসিডেন্ট ম্যারি ম্যাকএলিসি এবং প্রধানমন্ত্রী এন্ডা কেনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওবামার।
এরপর দূরবর্তী আত্মীয়ের স্মৃতি সন্ধানে ছোট শহর পরিদর্শনে যাবেন তিনি।
এক সময়ের নিশ্চুপ গ্রাম বর্তমানে ছোটশহর মানিগালে ওবামার মায়ের দিকের পূর্বপুরুষ ফলমাউথ কেয়ার্নির জন্মস্থান।
ওবামার এই পূর্বপুরুষ একজন জুতা প্রস্তুতকারী (মুচি) ছিলেন। তিনি সম্ভবত ওবামার নানার দাদা ছিলেন।
শহরটির বাসিন্দারা গত সপ্তাহে ছয় ঘণ্টা লাইন ধরে ওবামাকে একনজর দেখার জন্য টিকিট সংগ্রহ করে। ওবামার আগমনে সোমবার শহরজুড়ে একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সেখানে শুধু টিকেটধারীদেরই প্রবেশাধিকার ছিলো।
প্রথম আফ্রিকান-আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট ওবামা, কেনিয়ান পিতা ও আইরিশ বংশোদ্ভূত মার্কিন মাতার সন্তান।
যুক্তরাজ্যে ওবামা রানি এলিজিাবেথ প্রদত্ত এক রাষ্ট্রিয় নৈশভোজে যোগ দেবেন। সেখান থেকে ফ্রান্সে গ্রুপ-আট-এর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
তারপর পোল্যান্ডে পূর্ব ইউরোপের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হয়ে তিনি ইউরোপ সফর শেষ করবেন।
ধারণা করা হচ্ছে সফরকালে তিনি ইউরোপীয় মিত্রদের, 'আরব বসন্ত' নামে পরিচিতি পাওয়া উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক পরিবর্তনের দাবিতে সা
bdnews24