২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে হাসপাতালে আত্মঘাতী হামলা, নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

কাবুল, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও বহুজাতিক বাহিনীর সদর দপ্তরের নিকটবর্তী ওই হাসপাতালে বোমা হামলার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহতরা সবাই মেডিকেল শিক্ষার্থী। এনডিটিভি এক খবরে জানায়, কাবুলের দাউদ খান সামরিক হাসপাতালের ক্যাফেটেরিয়ায় স্থানীয় সময় বেলা সাড়ে বারোটায় বোমা হামলা হয়। মেডিকেল শিক্ষার্থীরা তখন সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, দুই তালেবান সদস্য হাসপাতালের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে অনেককে হত্যা করেছে। বিদেশি প্রশিক্ষক ও আফগান চিকিৎসকদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কোনো বিদেশি প্রশিক্ষক হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮৪১ ঘ.