২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেলেন রউজিয়ের

হাইতির প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন ড্যানিয়েল জেরার্ড রউজিয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইতির প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন ড্যানিয়েল জেরার্ড রউজিয়ের। যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণকারী রউজিয়ের একজন ব্যবসায়ী। হাইতির প্রেসিডেন্ট মাইকেল মর্টেলি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে রউজিয়েরকে বেছে নেন বলে শনিবার বিবিসি জানায়। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এটাই হবে মর্টেলি প্রশাসনের প্রথম গুরুত্বপূর্ণ নিয়োগ। প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আগে রউজিয়ের এর নিয়োগ দেশটির পার্লমেন্টে উভয়কক্ষেই অনুমোদন পেতে হবে। পার্লামেন্টের দুটি কক্ষই ইনিটি পার্টি নিয়ন্ত্রণ করছে। মর্টেলির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে এই পার্টির সমর্থন রয়েছে। হাইতিতে রউজিয়ের গাড়ির ব্যবসা এবং একটি বিদ্যুৎ শক্তি কোম্পানিসহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। যথেষ্ঠ রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় মর্টেলিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দরিদ্র দেশ হাইতিতে পরিবর্তনের আনার অঙ্গীকার করেছেন মর্টেলি। কিন্তু কীভাবে এই পরিবর্তন আনবেন সে সম্পর্কে কখনোই তেমন কিছু বলেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩২২ ঘ.