২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে ছাড়া পেলেন স্ট্রস-কান

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান নিউ ইয়র্কের রিকার্স আইল্যান্ডের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে ছাড়া পেয়েছেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 05:01 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান নিউ ইয়র্কের রিকার্স আইল্যান্ডের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে ছাড়া পেয়েছেন। সার্বক্ষণিক আইনরক্ষাকারী বাহিনীর নজরদারিতে কান আপাতত ম্যানহাটনে থাকবেন বলে বিবিসি জানায়। কান ওই অঞ্চলে একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে তিনি তা পাননি। এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে প্যারিসগামী একটি বিমান থেকে স্ট্রস-কানকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে অভিযোগ ওঠে, স্ট্রস-কান নিউ ইয়র্কের সোফিটেল হোটেলে এক হোটেলকর্মীকে ধর্ষণ ও আটকে রাখার চেষ্টা করেছেন। এরআগে জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে হাজির করা হলে আদালত স্ট্রস-কানকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয়। নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের বিচারক মিচেল ওবুস নগদ ১০ লাখ ডলারের এবং ২৪ ঘণ্টা নজরদারির শর্তসহ সশস্ত্র একজন রক্ষী ও ইলেকট্রনিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় সাবেক আইএমএফ প্রধানের জামিন মঞ্জুর করেন। বিচারক ওবুস বলেন, একজন সশস্ত্ররক্ষী সার্বক্ষণিকভাবে অবশ্যই কানকে পাহারা দেবে এবং তাকে ভ্রমণ সম্পর্কিত সব কাগজপত্র জমা দিতে হবে। আগামী ৬ জুন কানকে পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে। আদালতের আদেশে নিউ ইয়র্কের কুখ্যাত রিকারস আইল্যান্ড কারাগারে বন্দি ছিলেন কান। অবশেষে জামিনের মাধ্যমে কারাবাস থেকে মুক্তি ঘটলেও গৃহ অন্তরীণ থাকতে হচ্ছে তাকে। বিভিন্ন মহল থেকে চাপের মুখে বৃহস্পতিবার আইএমএফ প্রধানের পদ ত্যাগ করেন তিনি। শুরু থেকেই হোটেলকর্মী ধর্ষণ ও আটকে রাখার প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছেন কান। এর বিরুদ্ধে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন বলে জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ৬২ বছর বয়সী কানের ২৫ বছর পর্যন্ত কারাদ- হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ ঘ.