পেশাওয়ার, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশাওয়ারে মার্কিন কনস্যুলেটের গাড়িবহরে বোমা হামলা চালানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছে তালেবানরা। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে একের পর এক এরকম হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র আলবার্তো রডরিগুয়েজ বলেছেন, হামলায় কোনো মার্কিনি নিহত কিংবা গুরুতর আহত হয়নি। হামলায় নিহত হয়েছে এক পাকিস্তানি এবং আহত হয়েছে ১০ জন।
তিনি বলেন, প্রথমিক খবরে জানা গেছে মটরসাইকেলে করে আসা এক আত্মঘাতী হামলাকারী বোমা হামলাটি চালিয়েছে।
পশ্চিমা কূটনীতিক পাড়ার একটি প্রধান সড়কে হামলা হয়। পুলিশ জানিয়েছে হামলাকারীরা একটি গাড়িতে ৫০ কেজি বিস্ফোরক রেখেছিলো।
কনস্যুলেটের দুটো গাড়ি বহরের ওপর হামলা হয়েছে। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতপক্ষে কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রডরিগুয়েজ।
বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানে পশ্চিমাদের ওপর এটিই প্রথম তালেবান হামলা।
আল-কায়েদার মিত্র পাকিস্তানি তালেবানরা মার্কিন বাহিনীর হাতে বিন লাদেন নিহতের প্রতিশোধ হামলা চালানোর সংকল্প নিয়েছে। পাকিস্তান সরকার এবং পশ্চিমাদের লক্ষ্য করে এ হামলা চলবে বলে জানিয়েছে তারা।
তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছেন, "ন্যাটোভুক্ত সব দেশের কূটনীতিকরাই আমাদের হামলার লক্ষ্য।"
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫১ঘ.
bdnews24