ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় রিও নেগ্রো প্রদেশের পাতাগোনিয়ায় ২২ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, আরোহীদের কেউই আর বেঁচে নেই।
স্থানীয় সময় বুধবার দিনের শেষভাগে সোল এয়ারলাইনের ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি রিও নেগ্রো প্রদেশের নিউকোয়েন ও কোমোডোরো রিভাদাভিয়া শহরের মাঝে যাত্রী পরিহনে নিয়োজিত ছিল।
দুর্ঘটনার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে সেলফোন ও রেডিও যোগাযোগ সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৬ ঘ.
bdnews24