জালালাবাদ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পুলিশ ক্যাডেটদের বহনকারী এক মিনিবাসে বুধবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
নাগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আহমাদজিয়া আব্দুলজাই বলেন, বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে জালালাবাদে পুলিশ ক্যাডেটবাহী বাসটিতে আঘাত করে বিস্ফোরণ ঘটায়।
আফগান পুলিশবাহী মিনিবাসে এ হামলা আত্মঘাতী হামলা এবং হতাহতদের মধ্যে পুলিশসহ বেসামরিক নাগরিকও আছে বলে জানান আব্দুলজাই।
আফগানিস্তানে আফগান ও বিদেশি নিরাপত্তা বাহিনীসহ সরকারি কর্মকর্তারা প্রায়ই জঙ্গি হামলার শিকার হয়ে আসছে।
সম্প্রতি কয়েকমাসে জালাবাদে এরকম কয়েকদফা হামলার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.
bdnews24