২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডে ঐতিহাসিক সফরে রানি এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৪ দিনের ঐতিহাসিক সফরে মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পৌঁছেছেন। নিরাপত্তা নিয়ে সংশয় ও ঝুঁকির মধ্যে তিনি এ সফরে গেলেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ডাবলিন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৪ দিনের ঐতিহাসিক সফরে মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পৌঁছেছেন। নিরাপত্তা নিয়ে সংশয় ও ঝুঁকির মধ্যে তিনি এ সফরে গেলেন। আয়ারল্যান্ডের প্রতীকী সবুজ কোট ও হ্যাট পরে সেদেশের মাটিতে পদার্পন করেন রানি। ডাবলিনের বাইরে 'কেসমেন্ট এরোড্রোম' সামরিক বিমানঘাঁটিতে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান আইরিশ প্রেসিডেন্ট ম্যারি ম্যাকএলিসি এবং পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এমন গিলমোর। প্রেসিডেন্টের বাসভবনের সামনে গার্ড অব অনারসহ ২১ বার তোপধ্বনি ও ফুলের তোড়া দিয়ে রানিকে স্বাগত জানানো হয়। ১৯২১ সালে লন্ডনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম ব্রিটেনের কোনো রাজপ্রধান আয়ারল্যান্ড সফরে গেলেন। এর আগে ১৯১১ সালে সর্বশেষ আয়ারল্যান্ড সফর করেছিলেন রাজা জর্জ ভিনসেন্ট। তার ১শ বছর পর রানি এ সফর করছেন। আর সে কারণেই তার এ সফরকে দেখা হচ্ছে ঐতিহাসিক সফর হিসাবে। রানি এলিজাবেথের সঙ্গে সফর করছেন তার স্বামী ডিউক অব এডিনবরা। প্রেসিডেন্টের আমন্ত্রণেই আয়ারল্যান্ড সফর করছেন তারা। যথাযোগ্য মর্যাদায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। ব্রিটিশ-আইরিশ ইতিহাসে এ এক অবিস্মরণীয় মুহূর্ত। গত ১শ বছরে অনেকেই হয়তো ভেবেছিলেন আয়ারল্যান্ডে কোনো রাজা বা রানিকে আর কখনোই স্বাগত জানানো হবে না। কিন্তু সে ধারণা পাল্টে গেলো এ সফরে। আয়ারল্যান্ডে লাল গালিচা সংবর্ধনা পেলেন রানি। রানির আয়ারল্যান্ড সফরের আগে থেকেই লন্ডনে বোমা হামলার হুমকি এবং ডাবলিনের কাছে বাসে বোমার সন্ধান পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু তারপরও রানির সফর বাতিল না করে তার নি