২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ প্রধান নির্দোষ প্রমাণিত হবেন, দাবি স্ত্রীর

এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কান নির্দোষ প্রমাণিত হবেন বলে দাবি করেছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

প্যারিস, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কান নির্দোষ প্রমাণিত হবেন বলে দাবি করেছেন তার স্ত্রী। স্ট্রস-কানের স্ত্রী অ্যান সিনক্লেয়ার রোববার নিউ ইয়র্কে এ দাবি করেন। অ্যান বলেন, "আমি এক মুহেেূর্তর জন্যেও অভিযোগটি বিশ্বাস করি না। আমি নিশ্চিত তিনি নির্দোষ প্রমাণিত হবেন।" কান নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে থাকা এবং শোভন ব্যবহার করার আহ্বান জানিয়েছেন অ্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২২১৪ঘ.