২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সীমান্তে ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা

ইসরায়েলের সঙ্গে সিরিয়া, লেবানন এবং গাজা সীমান্তে রোববার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে অন্ততপক্ষে ৮ জন নিহত এবং বহুসংখ্যক মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সঙ্গে সিরিয়া, লেবানন এবং গাজা সীমান্তে রোববার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে অন্ততপক্ষে ৮ জন নিহত এবং বহুসংখ্যক মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনিরা ইসরায়েল প্রতিষ্ঠার দিনটিকে 'নকবা' বা 'বিপর্যয়' দিবস হিসাবে পালনের সময় ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু করলে এ সহিংসতা দেখা দেয়। ১৯৪৮ সালের ১৫ মে ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্রের জন্ম বহু ফিলিস্তিনি পরিবারের জন্য বয়ে এনেছিলো বিপর্যয়। অনেকেই হয়েছিলো বাস্তুহারা। এর রেশ এখনো কাটেনি। কয়েক প্রজন্ম ধরে তারা ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন স্থানে। বাস করছে শরণার্থী শিবিরে। এরপর থেকে প্রতিবছরই প্রতীকীভাবে এ দিনটিতে ফিলিস্তিনিরা এই 'নকবা' বা বিপর্যয়ের কথা স্মরণ করে। এবছর নকবার ৬৩ বছরপূর্তিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করলে তিনটি জায়গায় তাদেরকে ঠেকাতে ইসরায়েলি সেনারা গুলি ছুড়ে। ইসরায়েল ও সিরিয়ার গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে গুলিতে ৪ জন নিহত হয়েছে। সিরিয়া থেকে বেশ কিছু সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রবেশ করলে তাদের ওপর গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। ওদিকে লেবানন সীমান্তের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের একটি সীমান্ত ফাঁড়ি পেরোনোয় বাধা দিতে গিয়ে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে নিহত হয় ৪ ফিলিস্তিনি। ইসরায়েলের গাজা সীমান্তে গুলিতে ৬০ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০০ঘ.