২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান শান্তি পরিকল্পনায় ভারতের সমর্থন

তালেবানদের সঙ্গে সম্প্রীতির মধ্য দিয়ে শান্তি ফেরানোর আফগান পরিকল্পনা সমর্থন করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার আফগানিস্তান সফরকালে এই প্রথম প্রকাশ্যে শান্তি পরিকল্পনায় সমর্থন জানালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

কাবুল, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তালেবানদের সঙ্গে সম্প্রীতির মধ্য দিয়ে শান্তি ফেরানোর আফগান পরিকল্পনা সমর্থন করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার আফগানিস্তান সফরকালে এই প্রথম প্রকাশ্যে শান্তি পরিকল্পনায় সমর্থন জানালেন তিনি। আফগানিস্তানে প্রায় ১০ বছরের যুদ্ধের পর এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো তালেবান যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তালেবান নেতাদের সঙ্গে সম্প্রীতি স্থাপনের মধ্য দিয়ে দেশে শান্তি ফেরানোর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পরিকল্পনায় রাজি হয়। কিন্তু ভারত তখন এতে সমর্থন জানায়নি। ভারতের ভয় ছিলো, জঙ্গিদের সঙ্গে আলোচনার চেষ্টা চললে তালেবানদের ওপর প্রভাবশালী পাকিস্তান আফগান শান্তি প্রক্রিয়ায় আরো ভালো অবস্থানে চলে যাবে। ফলে পশ্চিমা বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর সেখানে আবারো তালেবান নেতৃত্ব ক্ষমতায় আসতে পারে। রাজধানী কাবুলে কারজাইয়ের প্রাসাদে মনমোহন বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক আফগানিস্তান দেখতে চাই। আফগান জনগণের শান্তি ও সম্প্রীতির আকাক্সক্ষাকে জোর সমর্থন জানাই আমর ।" তিনি আরো বলেন, "ভারত আফগানিস্তানের একতা, অখন্ডতা এবং উন্নতির পক্ষে দৃঢ় সমর্থন জানাচ্ছে। ২০০৫ সালের পর আফগানিস্তানে এটিই মনমোহনের প্রথম সফর। পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তিনি এ সফরে গেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৬২৫ ঘ.