২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ব্যাংকে বোমা হামলায় আহত ৩৯

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের একটি ব্যাংকে শুক্রবার সকালে আকস্মিক পেট্রল বোমা হামলায় ৩৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

বেইজিং, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের একটি ব্যাংকে শুক্রবার সকালে আকস্মিক পেট্রল বোমা হামলায় ৩৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা গুরুতর। তিব্বতের তিয়ানঝু কাউন্টির উয়েই শহরের তিয়ানঝু কাউন্টি রুরাল ক্রেডিট ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাংকে এ ঘটনা ঘটে। শহরটির ২ লাখ ১০ হাজার বাসিন্দার মধ্যে এক তৃতীয়াংশই তিব্বতি। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সকাল ৯টায় বোমা হামলা চালানো হয়। এসময় ব্যাংকটিতে কর্মকর্তা-কর্মচারীদের একটি সভা চলছিলো। একজন প্রত্যক্ষদর্শী জানান, বোমা হামলার পরপরই ভবনের চার তলার একটি জানালা দিয়ে লাফিয়ে পড়ে অনেকে। পরে অনেককে স্ট্রেচারে করে বের করে আনা হয়। হান বংশোদ্ভূত একজন চীনা কর্মী ইয়াং জিয়ানওয়েন দাহ্য পদার্থ ভর্তি জ্বলন্ত একটি বোতল ছুঁড়ে পালিয়ে যায় বলে নিজেদের ওয়েব সাইটে জানায় সেখানকার স্থানীয় সরকার। এই ব্যাংক থেকে এক মাস আগেই অর্থ আত্মসাতের দায়ে ইয়াংকে বরখাস্ত করা হয়। বোমা হামলার পর পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধারকর্মীরা সেখানে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে সিনহুয়া। পুলিশ বোমা হামলাকারী ইয়াংকে খুঁজছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৩ ঘ.