ত্রিপোলি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির কম্পাউন্ডে বৃহস্পতিবার নতুন করে বিমান হামলা শুরু করেছে ন্যাটো। গাদ্দাফিকে টিভিতে দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলা শুরু হয়।
ত্রিপোলিতে গাদ্দাফি কম্পাউন্ডে গত ৩০ এপ্রিল ন্যাটোর মিসাইল হামলায় তার ছেলে নিহত হওয়ার পর বুধবার তাকে প্রথম টিভিতে দেখা যায়।
এর মধ্য দিয়ে গাদ্দাফির বেঁচে থাকা নিয়ে ন্যাটোর সংশয় এবং জল্পনা-কল্পনার অবসান ঘটে।
৩০ এপ্রিলের হামলায় গাদ্দাফির ছোট ছেলে ও পরিবারের কয়েক সদস্যের মৃত্যু এবং এরপর দুই সপ্তাহ ধরে গণমাধ্যম বা জনসমক্ষে তার অনুপস্থিতি কারণে গাদ্দাফির বেঁচে থাকা নিয়ে সংশয়ে ছিলো ন্যাটো।
কিন্তু লিবিয়ার রাষ্ট্রীয় আল-জামাহিরিয়া টেলিভিশনে বুধবার স
bdnews24