২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাইপে কিনছে মাইক্রোসফট

সাড়ে আটশ কোটি ডলারে স্কাইপে কেনার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে আটশ কোটি ডলারে স্কাইপে কেনার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। ইন্টারনেটে ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইপেকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের কিনে নেওয়ার এ খবর প্রকাশ হয়েছে মঙ্গলবার। লুক্সেমবার্গ ভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপের বিশ্বজুড়ে ৬৬ কোটি ৩০ লাখ গ্রাহক রয়েছে। ২০০৩ সাল থেকে শুরু হওয়া এ সেবা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার বলেন, "স্কাইপে অসাধারণ সেবা দেয় এবং বিশ্বের কোটি কোটি মানুষ তা পচ্ছন্দ করে। যৌথভাবে আমরা তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো যাতে বিশ্বের যে কোনো জায়গায় থেকে মানুষ পরিবারের সদস্য, বন্ধু, ক্রেতা-বিক্রেতা এবং সহকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারে।" বিশ্লেষকরা মনে করছেন, ইন্টারনেটে ভিডিও ও অডিও কনফারেন্সিংয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চড়া দামে স্কাইপে কিনছে মাইক্রোসফট। এর আগে ২০০৬ সালে ইন্টারনেটে নিলামকারী প্রতিষ্ঠান ইবে দুইশো কোটি ৬০ লাখ ডলারে স্কাইপি কেনে। ২০০৯ সালে এর ৭০ শতাংশ মালিকানা দুইশো কোটি ডলারে বিক্রি করে ইবে। এখন মাইক্রোসফটের একটি নতুন বিভাগ হবে স্কাইপে। বালমারের সঙ্গে সমন্বয় করে স্কাইপের প্রধান নির্বাহী টনি বেটস তার দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০০৪ ঘ.