ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়ার প্রধান সব সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণ পে ওয়ালের আওতায় এসেছে।
২ মে থেকে নয়টি প্রধান সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে ঢুকতে বিল পরিশোধের অনুরোধের মুখে পড়ছেন পাঠকরা।
বিবিসির এক খবরে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় পাঠকরা দু দশমিক ৯০ ইউরোর বিনিময়ে একবারে নয়টি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
কোনো সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে পরিবেশিত সংবাদ পড়তে অর্থ পরিশোধের বিষয়টি বাধ্যতামূলক করা হলে তাকে পে ওয়াল বলা হয়।
ব্রাতিসলাভা ভিত্তিক পরমার্শক প্রতিষ্ঠান পিয়ানো মিডিয়া স্লোভাকিয়ায় এ কার্যক্রম পরিচালনা করছে। ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টমাস বেলার পরিকল্পনায় এ পে ওয়াল চালু হয়েছে।
বেলার মতে, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো বড়ো দেশে পে ওয়াল কার্যকর করা কঠিন। তবে ছোটো দেশে এটি কার্যকর হবে।
স্লোভাকিয়ার প্রধান স
bdnews24