আম্মান, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার শুক্রবার দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু সংখ্যক মানুষ।
হোমস শহরে ৫ জন এবং হামায় একজন বিক্ষোভকারী নিহত হয়েছে। বাব আল সিবা এলাকায় ৫ জনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন এক মানবাধিকার কর্মী।
ওদিকে, একইদিনে দামেস্কর মিদান জেলায় বিরোধী নেতা রিয়াদ সাঈফকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। রিয়াদের মেয়ে জুমানা সাঈফ ও মানবাধিকার কর্মীরা এ খবর জানিয়েছে।
জুনামা রয়টার্সকে বলেন, "আল-হাসান মসজিদের কাছে বিক্ষোভের সময় আটক অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে বাবাকে জোর করে বাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24