২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ লিবীয় কূটনীতিককে বহিষ্কার করেছে ফ্রান্স

লিবিয়ার ১৪ জন কূটনীতিককে বহিষ্কার করেছে ফ্রান্স। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে ফ্রান্স ছাড়তে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

প্যারিস, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ার ১৪ জন কূটনীতিককে বহিষ্কার করেছে ফ্রান্স। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে ফ্রান্স ছাড়তে বলা হয়েছে। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির প্রতি আনুগত্যের কারণেই কূটনীতিকদের বিহষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়। ফরাসি এক কূটনীতিক জানান, "বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সদ্যই। কিন্তু এখন প্রক্রিয়ামাফিক আরো কিছু ব্যবস্থা নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৭ ঘ.