ইসলামাবাদ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
শুক্রবার ্উত্তর ওয়াজিরিস্তানের একটি বাড়িতে এ হামলা হয়। হামলায় অংশ নেয় ৪ টি চালক বিহীন বিমান।
সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের কাছে একটি বাড়িতে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর দেশটিতে এটাই প্রথম মার্কিন ড্রোন হামলা।
পাকিস্তানের অনুমতি ছাড়াই মার্কিন বাহিনীর অভিযান এবং বিন লাদেনকে হত্যা নিয়ে দুদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র।
ওদিকে বিন লাদেনকে হত্যার প্রতিবাদে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ করেছে প্রায় দেড় হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/এলকিউ/২০২০ ঘ.
bdnews24