ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়দা প্রধানের ডান হাত হিসেবে পরচিতি পাওয়া আইমান আল জাওয়াহিরির বিশ্বাসঘাতকতার কারণেই মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ওসামা বিন লাদেন- এমনই খবর দিয়েছে সৌদি আরবের পত্রিকা আল ওয়াতান।
কয়েকটি আরব সূত্রের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার পত্রিকাটি জানিয়েছে, ওসামা বিন লাদেনের সঙ্গে ঘোরতর ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা জাওয়াহিরি। নানা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধও ছিলো।
আল ওয়াতান লিখেছে, যে বার্তাবাহক ইসলামাবাদের আবোটাবাদে লাদেনের আস্তানার হদিস মার্কিন গোয়েন্দাদের দিয়েছিলেন- তিনি ছিলেন জাওয়াহিরির অত্যন্ত বিশ্বস্ত। মার্কিন বাহিনীর পিছু নেওয়ার কথা জেনেও তা গোপন রাখেন ওই ব্যক্তি।
ফলে মার্কিন নেভি সিলদের বিন লাদেনের কম্পাউন্ডের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জাওয়াহিরিকেই দায়ী করেছে পত্রিকাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার মিশরীয় শাখা 'এমবারো' আসলে জাওয়াহিরির নেতৃত্বাধীন দলছুট সংগঠন। ২০০৪ সালে ওসামা বিন লাদেন অসুস্থ হয়ে পড়ার পর থেকে এ শাখাই আল কায়েদার কার্যক্রম পরিচালনা করছে। আর তখন থেকেই আল কায়েদার পুরো কর্তৃত্ব নেওয়ার চেষ্টায় ছিলো জাওয়াহিরির এমবারো।
জাওয়াহিরির লোকেরাই আফগান-পাকিস্তান সীমান্তের কাছের আদিবাসী এলাকা থেকে বিন লাদেনকে সরে এসে অ্যাবোটাবাদের বাড়িতে আশ্রয় নিতে রাজি করিয়েছিলো।
গত সোমবারের মার্কিন অভিযানে ওই বাড়িতেই নিহত হন ওসামা বিন লাদেন।
যুক্তরাষ্ট্রের দাবী অনুযায়ী লাদেনের সেই বার্তাবাহক একজন কুয়েতি নাগরিক। তবে আল ওয়াতানের দাবি, তিনি একজন পাকিস্তানি।
৫৯ বছর বয়সী মিসরীয় নাগরিক আইমান আল জাওয়াহিরিকে ২০০৯ সালে আল-কায়েদার শীর্ষ কমান্ডার হিসেবে উল্লে
bdnews24