এডেন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে বৃহস্পতিবার আল-কায়েদার দু'জন মধ্যম সারির নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দারা জানিয়েছে, ঘটনার সময় তারা আকাশে একটি চালক বিহীন বিমান দেখেছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিচয় প্রকাশ করে জানিয়েছে, তারা দুই ভাই। একজনের নাম মুসাইদ এবং অপরজন আবদুল্লাহ মুবারক। তারা ভোরের দিকে প্রত্যন্ত শাবওয়া প্রদেশে নিহত হয়।
স্থানীয় অধিবাসীদের কেউ কেউ আকাশে চালক বিহীন বিমান দেখতে পেয়েছে বলে জানিয়েছে; আবার কেউ বলেছে রকেট দেখা গেছে এবং তা মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪৯ ঘ.
bdnews24