২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আল-কায়েদা নেতার আত্মসমর্পণ

সৌদি আরবের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা আল-কায়েদা নেতা খালেদ হাথাল আব্দুল্লাহ আল-আতিফি আল-কাতানি আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা আল-কায়েদা নেতা খালেদ হাথাল আব্দুল্লাহ আল-আতিফি আল-কাতানি আত্মসমর্পণ করেছেন। সংগঠনটির শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর দলটির প্রথম নেতা হিসেবে আত্মসমর্পণ করলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কির বিবৃতির বরাত দিয়ে বুধবার ফক্স নিউজ ডটকম জানায়, আল-কাতানি অজ্ঞাত একটি দেশ থেকে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরতে চান বলে জানান। তবে আল-কাতানি কবে দেশে ফিরে আত্মসমর্পন করেছেন সে বিষয়ে কিছু বলেননি আল-তুর্কি। আল-তুর্কি বলেন, আল-কাতানির বিচারের সময় তার আত্মসমর্পনের বিষয়টি বিবেচনা করা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়েছে। সোমবার ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো বাহিনীর অভিযানে নিহত হন বিন লাদেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫২৫ ঘ.