২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স চার্লসকে ওবামার অভিনন্দন

ছেলে প্রিন্স উইলিয়ামের বিয়ে উপলক্ষ্যে প্রিন্স চার্লসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ওয়াশিংটন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছেলে প্রিন্স উইলিয়ামের বিয়ে উপলক্ষ্যে প্রিন্স চার্লসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মকা-ের জন্য তিনি চার্লসের প্রশংসাও করেন। বুধবার হোয়াইট হাউসে এক সভায় মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ যুবরাজের সাথে এই সৌহার্দ্যপূর্ণ বাক্য বিনিময় করেন বলে হোয়াইট হাউজ থেকে জানানো হয়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, "পরিবেশ ইস্যু, বন উজাড় রোধ ও টেকসই খাদ্য উৎপাদনের বিষয়ে তিন দশকেরও বেশি সময় ধরে চালানো বিভিন্ন কর্মকা-ের জন্য প্রিন্স চার্লসকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।" একইসঙ্গে প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটনের বিয়ে উপলক্ষ্যে চার্লসকে অভিনন্দিত করে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ওবামা। এ মাসের শেষ নাগাদ এক সরকারি সফরে প্রেসিডেন্ট ওবামার ব্রিটেন যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫১ ঘ.