জাতিসংঘ সদরসপ্তর (নিউইয়র্ক), মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭'শ কোটি ছাড়িয়ে যাবে এবং চলতি শতাব্দী শেষে এ সংখ্যা ১ হাজার কোটি বা তারও বেশি হবে।
মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি শতাব্দীর মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা ৯'শ ৩১ কোটি হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।
দুই বছর আগে জাতিসংঘের প্রকাশিত আরেকটি রিপোর্টে জানানো হয়েছিল, চলতি শতাব্দির মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা হবে ৯'শ ১৫ কোটি। কিন্তু ওই সময়ের জন্মমৃত্যু হারের থেকে পরবর্তীতে মৃত্যুহার হ্রাস পাওয়া ও জন্মহার বেড়ে যাওয়াই এই গড়মিলের কারণ বলে রিপোর্টটিতে জানানো হয়।
ভয়াবহ জনসংখ্যা বৃদ্ধির এই তথ্যে হতাশা প্রকাশ করে জাতিসংঘের অর্থনৈতিক দপ্তরের জনসংখ্যা বিভাগের প্রধান হানিয়া জলোটনিক বলেন, এ খবরও আমাদের কাছে তেমন কোনো গুরুত্ব বহন করবে না।
বিশ্বের জনসংখ্যা ১৯৯৮সালে ৬শ' কোটিতে পৌঁছায়, আর ওই বছরের ১ জুলাই ৬শ' ৮৯ কোটিতে পৌঁছে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২৫ ঘ.
bdnews24