কাবুল, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৫ জন বিদেশি যোদ্ধা হতাহত হয়েছে।
রাতের অন্ধকারে পাকিস্তান থেকে আফগানিস্তানের পূর্ব সীমান্ত অতিক্রমের সময় এরা হতাহত হয় বলে মঙ্গলবার এক আফগান সরকারি কর্মকর্তা জানান।
নিহতদের মধ্যে আরব, চেচেন এবং পাকিস্তানি যোদ্ধা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের গভর্নর জামালউদ্দিন বদর জানান, আফগানিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে এমন আশঙ্কায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর বিদ্রোহীদের প্রবেশে বাধা দিতে আফগান-পাকিস্তান সীমান্তজুড়ে পাহারা জোরদার করা হয়।
"ওই অভিযানের কারণেই ২৫ জন বিদেশি যোদ্ধা হতাহত হয়," বলে রয়টার্সকে জানান বদর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৯ ঘ.
bdnews24