২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিএনএ পরীক্ষায় লাদেনের পরিচয় নিশ্চিত হয়েছে'

ওসামা বিন লাদেনের মরদেহের ডিএনএ'র সাথে তার আত্মীয়দের ডিএনএ'র শতভাগ মিল পাওয়া গেছে। পাশাপাশি লাদেনের এক স্ত্রীও তার লাশ সনাক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ওয়াশিংটন, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনের মরদেহের ডিএনএ'র সাথে তার আত্মীয়দের ডিএনএ'র শতভাগ মিল পাওয়া গেছে। পাশাপাশি লাদেনের এক স্ত্রীও তার লাশ সনাক্ত করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, লাদেনকে যেখানে হত্যা করা হয় সেখানকার অনেক মালামাল ও জিনিসপত্রও জব্দ করা হয়েছে। ওগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৪ ঘ.