২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনেও খোঁজ মেলেনি অরুণাচলের মুখ্যমন্ত্রীর

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্দুকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মেলেনি তিন দিনেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্দুকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মেলেনি তিন দিনেও। শনিবার সকালে তাওয়াং বিমান বন্দর থেকে প্রাদেশিক রাজধানী ইতানগর যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। সোমবার বিবিসি জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভারতীয় যুদ্ধবিমানও অভিযানে যোগ দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতে অনেক রাজনীতিকই নিহত হয়েছেন। এর আগে ২০০৯ সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ১৯৯৭ সালে অরুণাচলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এনভিএন সোমু ও দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/২৩২৩ ঘ.